চুনারুঘাটে ৬ ভারতীয় গরু জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার আমুরোড বাজারে গরুগুলো নিয়ে যাওয়ার সময় আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর (করইঠিলা) এলাকায় চুনারুঘাট থানার এসআই মৃদুল হাসান তরফদারের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত ভারতীয় গরু চোরাকারবারি পাসপোর্ট জামাল, চটপটি সিরাজ, রসুন রহিম ও আবুল খায়ের ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গরুগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “আটক গরুগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক চোরাকারবারিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রিনা মুর্মু কে সভাপতি ও হারুন-অর-রশিদ’কে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ২১ তম কমিটি গঠন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বুধবার