চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ক্যাম্পের পুলিশ মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

চুয়াডাঙ্গায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ। আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি কাজীপাড়ার বাসিন্দা বেল্টু এবং জলিল।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হানুরবাড়াদি কাজীপাড়া এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে— এমন গোপন সংবাদ পায় সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বেল্টু ও জলিলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মহেশপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধী জন দের সঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময় সভা

ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলোয় আজ বেলা ১২টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও

অর্থ আত্নসাত ও ন্যায় বিচারের দাবীতে নাগরপুরে ফারজানা, শারমিন, ফারুক ও শান্তা বেগমের বিরুদ্ধে মানববন্ধন

প্রজেক্টে নামে অর্থ আত্নসাত ও ন্যায় বিচারের দাবীতে টাঙ্গাইলের নাগরপুরে