চুয়াডাঙ্গা আদালতে মাদক মামলায় জালাল মালিথাকে যাবজ্জীবন কারাদণ্ড।

চুয়াডাঙ্গা জেলা আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি জালাল মালিথা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের সময় চুয়াডাঙ্গার পারিবারিক আপিল আদালতের বিজ্ঞ বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি জালাল মালিথা চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া কানাপুকুর এলাকার মৃত আলতাফ হোসেন মালিথার ছেলে। আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থানার মামলা নং-২২/৬৩, তারিখ ২৯ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, জিআর নং-৬৩/২০২১ এবং এমআর নং-৯০৩৭/২০২১ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(গ)৬ ধারায় অভিযোগ আনা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি  জালাল মালিথাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন
 সাজা প্রদান করেন। তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে