![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৭:৩৭ এ.এম
চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ফিজিশিয়ান ওষুধ রাখার দায়ে এসিআই কোম্পানির প্রতিনিধি সহ এক ফার্মেসি মালিক কে জরিমানা প্রদান করেছে।
আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভৃমি মহেশ্বর মন্ডল ও চুয়াডাঙ্গা ঔষধ প্রশাসক ইকরামুল করিম সহ আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিক্তিত্বে আলমডাঙ্গা ৭১মোড় পুরাতন বাসস্ট্যান্ডের মেসার্স জাতীয় কল্যান ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে মেসার্স জাতীয় কল্যান ফার্মেসি থেকে বিপুল পরিমান ফিজিশিয়ান ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং এসিআই কোম্পানির ফিজিশিয়ান ওষুধ ওই দোকান থেকে উদ্ধার করায় এসিআই কোম্পানির প্রতিনিধি রুবেল হোসেনকে ৩হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.