![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৬:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ১১:২২ এ.এম
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বাংলাদেশের মধ্যে (১) ভারতীয় নাগরিকসহ ৫ জন আটক
চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার বনীপুর সীমান্তে বাংলাদেশের মধ্যে (১) ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশি নাগরিককে পুলিশ হেফাজতে নিয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬ টায় জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ বাংলাদেশের বাগেরহাটের শরণখোলা বাজার পাড়ার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা খাতুন, চাঁদপুরের নয়ন আলী এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ানকে বাংলাদেশে পুশইন করে।
পরে এরা জীবননগর এলাকা দিয়ে এলাকা ত্যাগ করার চেষ্টাকালে স্থানীয় জনগণের বাধার মুখে পড়ে। স্থানীয় জনগণ তাদেরকে ধরে রেখে জীবননগর থানা পুলিশকে খবর দেয় ।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এসে পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.