
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে চুয়াডাঙ্গা পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে মাসিক কীট প্যারেড পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ শে অক্টোবর) সকাল ১০.০০ টার সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের সমন্বয় অংশগ্রহণে পুলিশ লাইন্সে এই মাসিক কীট প্যারেডের মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন চুয়াডাঙ্গার জেলা পুলিশ সুপার মহোদয় মেহেদী শাহরিয়ার। তিনি কীট সামগ্রী পরিদর্শন কালে সন্তোষ প্রকাশ করেন। এবং প্রাপ্য তার ভিত্তিতে বিভাগীয় পোশাক ভান্ডার হতে প্রয়োজনীয় মালামাল সরবহরের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি মালামাল সংক্রান্ত কোনো সমস্যা পরিলক্ষিত হলে উদ্বোধন কর্তৃপক্ষের সরকারি নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দেন।
সর্ব শেষে তিনি প্যারেড সালামী ও কীট পরিদর্শন করে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুযায়ী পূর্ণাঙ্গ পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে সদাচারণ সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার- ফোর্স উপস্থিত ছিলেন।

