চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে দামুড়হুদা উপজেলায় সরকারি অনুমোদনহীন ও পরিবেশ দূষণ কারী অবৈধ ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো

চুয়াডাঙ্গা উপজেলায় অবৈধ ইটভাটায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা।
বৃহস্পতিবার (২৯ শে অক্টোবর) সকালে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।
সরকারি অনুমোদন বিহীন ও পরিবেশ দূষণ এমন ইটভাটা গুলোকে বন্ধ করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে  দামুড়হুদা কলেজ সংলগ্ন জয়রামপুর শেখপাড়া দর্মুড়হুদা-দর্শনা  সড়কে সনি ব্রিকস অবৈধ ইটভাটা  টি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযানে পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।
তিনি বলেন চুয়াডাঙ্গা জেলায় যতগুলো সরকারি অনুমোদনহীন ও পরিবেশ দূষণ কারী ইটভাটা আছে সবগুলোই পর্যায়ক্রমে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন