দর্শনা,দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা শহরমুখী সড়কের ফকিরপাড়া এলাকায় অটো থামিয়ে যাত্রীদের অন্য অটো বা বাসে স্থানান্তরের অভিযোগ উঠেছে। এদের ক্ষমতার দাম্ভিক্কের খুঁটির জোর কোথায়?
জনগণের দুর্ভোগ কমাতে যেন দেখার কেউ নেই!
রাজনৈতিক ছত্রছায়ায় এরা এসব কার্যক্রম পরিচালনা করে! ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় থাকাকালীন এই সমস্যা থেকে চুয়াডাঙ্গা মুক্ত ছিল।
কিন্তু দলীয় সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আবার আগের মতো হয়ে ওঠে-
স্থানীয়দের অভিযোগ, আইডি কার্ডধারী একটি দল সড়কে অটো থামিয়ে এভাবে যাত্রী স্থানান্তর করছে। এতে শিক্ষার্থী, বয়োবৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি সড়কের দুই পাশে অটো থামিয়ে যাত্রী ওঠানামা করায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।
স্থানীয়দের প্রশ্ন, এক অটো থেকে অন্য অটো বা বাসে যাত্রী স্থানান্তরের মাধ্যমে অটো চলাচলের সমস্যার কতটা সমাধান হচ্ছে? বরং এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে কি না, সেটিও প্রশাসনের বিবেচনা করা প্রয়োজন।
তাদের দাবি, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
তবে এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।




