চৌগাছায় কৃষকদল কর্মী শুকুর আলীর স্মরণে দোয়া মাহফিল, কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদকসহ উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের একনিষ্ঠ কর্মী প্রয়াত শুকুর আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় যশোরের চৌগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় চৌগাছা উপজেলার কাঁদবিলা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চৌগাছা উপজেলা ও নারায়ণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চৌগাছা উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌগাছা উপজেলা যুবদল নেতা মাস্টার কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, পৌর কৃষকদলের সভাপতি মিলন হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার ও ফারুক হোসেন, দপ্তর সম্পাদক শফিক এবং সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
এ ছাড়া মহেশপুর ও কোটচাঁদপুরের কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রয়াত শুকুর আলীর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা স্মরণ করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া মাহফিলের শেষপর্যায়ে মরহুম শুকুর আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান এবং তাঁর পরিবার-পরিজনকে শোক সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করা হয়।
মরহুম শুকুর আলীর আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন