চৌদ্দগ্রামের উজিরপুরে অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে কামরুল হুদার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে কুমিল্লা ১১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব কামরুল হুদার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য যে, গতকাল ৯ মে শনিবার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় স্থানীয় জুলফু মিয়ার বাড়ি ভস্মীভূত হয়। চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট এবং স্থানীয় জনগণের ১ঘন্টা নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুল হুদা তাৎক্ষণিকভাবে দলীয় নেতা কর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় ১০মে রবিবার জনাব কামরুল হুদা ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর মেরামতসহ আনুষাঙ্গিক প্রয়োজনীয়তা নিরসনে নগদ ৫০,০০০ টাকা অনুদান প্রদান করেন।
জননেতা জনাব কামরুল হুদার পক্ষ থেকে এই অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মীর আব্দুর রহমান আলমগীর, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ নোমান, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদল সভাপতি ফখরুল হাসান।
২নং উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের পরিচালনায় এই অনুদান প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম জি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন জাগন্ত, সাইফুল ইসলাম শাকিল, খায়রুল আলম শাহ আলম, মোঃ সোহেল, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আনোয়ার, শ্রমিকদল সভাপতি শহিদুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুবদল নেতা এম জে মানিক, মহিলা দলনেত্রী হালিমা খাতুন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামে জননেতা জনাব কামরুল হুদা যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, কারাবরণ করেছেন, নেতাকর্মীদের শক্তি সাহস যুগিয়ে পাশে থেকেছেন, বিপন্ন মানুষকে বুকে আগলে রেখেছেন, ঠিক তেমনিভাবে চৌদ্দগ্রামের গণমানুষের নেতা জনাব কামরুল হুদা আগামীদিনেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে চৌদ্দগ্রামের সকল উন্নয়নমূলক কার্যক্রমে সর্বসাধারণের পাশে থাকবেন।
এ সময় নেতৃবৃন্দ জনাব কামরুল হুদার পক্ষ থেকে ৫০,০০০ টাকার নগদ অনুদান ক্ষতিগ্রস্ত জুলফু মিয়ার হাতে তুলে দেন এবং জনাব কামরুল হুদার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চৌদ্দগ্রামের উজিরপুরে অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে কামরুল হুদার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অগ্নি