![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ১১:১৪ এ.এম
ছেলে করে সরকারি চাকরি, সেই সুবাদে বাবা- মা করে দুর্নীতি এটা আবার কেমন দুর্নীতি
ছেলে করে সরকারি চাকরি, সেই সুবাদে বাবা- মা করে দুর্নীতি। এটা আবার কেমন দুর্নীতি। ০৭/১০/২০২৬ ইং তারিখে বগুড়া জেলার ধুনট থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় ধুনট থানার অধীন ৩নং চিকাশী ইউনিয়নের সোনার গাঁ দক্ষিণপাড়া গ্রামের মৃত্যু শাজাহান আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন এর নিকট থেকে মৃত্যু খোদাবক্স আকন্দের ছেলে বিবাদী ১।মোঃ মোস্তাফিজার রহমান ২। মোঃ জাহাঙ্গীর আলম (চান ) পিতা মৃত আজাহার আলী, ৩। মোছাঃ আলেয়া খাতুন, স্বামী মো জাহাঙ্গীর আলম (চান ), ৪। মোঃ হুমায়ুন কবিরগণের সম্মুখে নগদ ৯০, ০০০. ( নব্বই হাজার) টাকা হাওলাদ নেয়। উক্ত টাকা নির্ধারিত সময়ের পরিশোধ করিতে না পারিলে গত ২২/১২/২০২০ ইং তারিখে ৯০, ০০০ স্থলে ৫০, ০০০ ( পঞ্চাশ টাকা) দিতে সম্মত হয় কিন্তু আনোয়ার হোসেন নগদ ৯০, ০০০ ( নব্বই হাজার) নেওয়ার দাবীতে অটল থাকলে কথা কাটা কাটি শুরু হয়। কথা কাটি ও বাক বিতন্ডার এক পর্যায়ে ২, ৩, ৪ নং বিবাদী দৃঢ় প্রতিজ্ঞা করে বসে যে, আগামী ছয় মাসের মধ্যে ১নং বিবাদী বাকী চল্লিশ হাজার টাকা পরিশোধ করিত ব্যর্থ হলে আমরা ২, ৩, ৪ নং বিবাদী উক্ত টাকা পরিশোধ করিতে বাধ্য থাকিব। কিন্তু দুঃখের বিষয় যে আজ ছয় বছর অতিক্রান্ত হলেও ৪০, ০০০ ( চল্লিশ হাজার) পরিশোধ করত সক্ষম হয় নায়। টাকা চাইলে নানা রকম গরিমসি, তালবাহানা ও সময় ক্ষেপন করতে থাকে। বাদী উপায় না দেখে গত ০৭/০৬/২০২৬ ইং তারিখে ধুনট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। এতে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে বাদীর বাড়ি হামলা করে এবং বাদীকে মারার জন্য আক্রমণ করে। বাদী জানের ভয়ে তার ছয় বছরের মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নেয়। উল্লেখযোগ্য যে, বিবাদী চিটার, বাটপার, ধোকাবাজ, প্রতারক ও পরধোনলোভী স্বভাব প্রকৃতির লোক বটে। সেই জন্যই বাদীর পাওনা টাকা পরিশোধ না করে, তাকে নানা ভাবে হেনস্তা করে। বিবাদীগণের এমন ঘৃণিত ও জঘন্য কর্মকান্ডের জন্য ধুনট থানা অফিসার ইনচার্জের নিকট পাওনা টাকা পাইয়ে দেওয়া, আর্থিকসহ তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.