জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দীন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী মাসুম মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

জগন্নাথপুর থানা চার্জ ইনচার্জ (ওসি) এসআই মোঃ নূর হোসেনের নেতৃত্বে থানার এসআই মোঃ আল-আমিন, এসআই মোঃ সাব্বির হোসেনের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে নাজিম উদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী মাছুম মিয়া (৩৮)কে মৌলভীবাজারের কুলাউড়া থানা থেকে গ্রেফতার করেছেন।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, থানা পুলিশের বিশেষ অভিযানে নাজিম হত্যা মামলার প্রধান আসামী  গ্রেফতারকৃত মাসুম মিয়াকে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জন গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিজিবি কর্তৃক ০৪(চার) কেজি