জয়পুরহাটে প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগের উদ্বোধন

জয়পুরহাট জেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগ ২০২৫-২৬। জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং কিউটের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন-এর সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ১নং সদস্য ও কেটি স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম কবীরসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার মহিলা হ্যান্ডবল খেলোয়াড়দের দক্ষতা আরও বিকশিত হবে।
অনুষ্ঠান শেষে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার ঘোষণা দেন এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সমাপ্ত ঘোষণা করেন।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন ক্লাবের নারী দল অংশগ্রহণ করছে এবং এতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন