জয়পুরহাট কালাইয়ে আলুর ব্যাপক ক্ষতি

জয়পুরহাট কালাইয়ে আলুর ব্যাপক ক্ষতি। পুষিয়ে নিতে সরকারের প্রতি আবেদন কৃষকের। জয়পুরহাট জেলার কালাই উপজেলায় প্রায় ১০ হাজার ৬৯০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল,যা স্থানীয় হিসাবে প্রায় ৭৯ হাজার ৭৯৬ বিঘা। মৌসুমের শুরুতে অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশায় কৃষকেরা অধিক বিনিয়োগ করেন; অনেকেই ঋণ নিয়ে বা জমি পত্তন করে আলু চাষে নামেন। শুরুতে প্রায় এক-তৃতীয়াংশ জমির আলু উত্তোলন করা গেলেও শেষ পর্যায়ে হঠাৎ টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এতে প্রায় ২ হাজার ৬৭২ হেক্টর জমির আলু মাঠেই পানিতে তলিয়ে পচে নষ্ট হয়, ফলে প্রায় পাঁচ হাজার কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েন। কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় সূত্র জানা যায়। কালাই এর থুপসারা, হাজিপাড়া, বালাইট, হাতিয়র, আওড়া, সরাইল, পুনটসহ বিভিন্ন গ্রামে আলু পুরাপুরি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা দারুণভাবে  ক্ষতিগ্রস্ত। বানিহারা গ্রামের ভূমিহীন কৃষক সন্তোষ রবিদাস জানান, অন্যের জমি পত্তন নিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ করে আলু চাষ করেছিলেন। ফসল ভালো হওয়ায় ঋণ শোধের পাশাপাশি কিছু লাভের আশা করেছিলেন। কিন্তু বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে যাওয়ায় এখন তিনি পুরোপুরি নিঃস্ব। সন্তোষ বলেন, খেতের আলু পচে গেছে, তবুও যদি ধান না লাগাই, পুরো বছর ক্ষতিগ্রস্ত হবে। তাই ঝুঁকি জেনেও জমিতে বোরোধান রোপণ করছি। এলাকার ভুক্তভোগী কৃষকরা সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন,  তাদেরকে যেন ভূতর্কি দিয়ে ক্ষতি পুষিয়ে দেয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনয়নের চূড়ান্ত তালিকায় এ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পরিলক্ষীত করেই একসময়ের রাজপথের লড়াকু