জলবায়ু সুবিচারের দাবিতে পটুয়াখালীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

জলবায়ু সুবিচার, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং উপকূল রক্ষার দাবিতে পটুয়াখালীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে শহরের ঝাউতলা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষয়ক্ষতি, নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও পরিবেশ বিপর্যয়ের বিষয় তুলে ধরেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগীদের মধ্যে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠী অন্যতম। তাই বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিতের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

কর্মসূচিতে 350 Bangladesh, Green Peace Youth Development Society (GPYDS), পটুয়াখালী ইয়ুথ ফোরাম (PYF), ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (DYF), Volunteer for Bangladesh (VBD) এবং ইয়ুথ পাওয়ার পটুয়াখালীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের ন্যাশনাল বোর্ডের কার্যনির্বাহী সদস্য বৃষ্টি আক্তার, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাহবুব রহমান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার কোষাধ্যক্ষ মো: রেদোয়ান হোসাইন,  গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পটুয়াখালী জেলা শাখার আহবায়ক আরিফুল ইসলাম ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালী সংগঠনের পটুয়াখালী সদর উপজেলা টিমলীড মো: মহিবুল্লাহ।

 

উক্ত আয়োজনের উপস্থাপনা করেন ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু।

 

অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি উপকূল রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে উন্নত দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিতের দাবিও জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে শরণখোলার বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হোসেনের স্ত্রী

সড়ক দুর্ঘটনায়  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার