
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব ‘ঐতিহ্য ‘সংগ্রাম ‘সাফল্যের ৪৮’তম প্রতিষ্ঠার্বাষিকী উপলক্ষে, খাগড়াছড়ি জেলা যুবদলের আয়োজন জাতীয় এবং দলী পতাকা উত্তোলন কেক কাটা সহ বিকালে ব্যানার বেস্টুন সম্মিলিত র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭-১০-২৬’ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৪’টায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮’তম প্রতিষ্ঠার্বাষিকী উপলক্ষে, র্র্যালি ও আলোচনা সভা সহ দিনব্যাপী প্রোগ্রামের আয়োজন করে জেলা যুবদল।
খাগড়াছড়ি গ্যেইট থেকে ‘জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথীর নেতৃত্বে’ যুবদলের বিশাল জনসমাবেশের মাধ্যমে র্র্যালি শুরু করে দীর্ঘ পথ পারি দিয়ে শহীদ জিয়ার মূর্তির এখানে মিছিলটি থামে এবং জিয়ার মুর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে, র্র্যালিটি আবার শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে শাপলা চত্বর পারি দিয়ে ও সেলিম ট্রেডসেন্টার পার হয়ে জেলা শহরের পৌর টাউন হলে এসে মিছিল সমাপ্ত হয়। এবং র্র্যালি শেষ করে আলোচনা সভা শুরু হয়।
এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও বর্তমান সাংসদ ওয়াদুদ ভূইয়া এমপি। বিশেষ অথিতি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, সহ একাধিক জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,
এছাড়াও জেলা ও উপজেলা সহ পৌর যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড সহ ইউপি যুবদল নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।





