![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৯:৩৭ এ.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গাইবান্ধায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গাইবান্ধার সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫) মমতাজ আলো আহমেদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মৎস্যসম্পদ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.