
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালিবের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোহসিনা পারভীনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৭ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হোসেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেন,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীন,ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস প্রমুখ।





