জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কাঁঠালিয়ায় জেলেদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

​ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় নিবন্ধিত মৎস্যজীবীদের অংশগ্রহণে এক সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ জামে মসজিদ পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​আয়োজকেরা জানান, নিবন্ধিত জেলেদের অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই সাঁতার প্রতিযোগিতায় মো. শাহজালাল প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগিতায় মো. মারুফ সরদার দ্বিতীয় এবং শ্রী হিরামোন তৃতীয় স্থান অর্জন করেন।
​প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাঁঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার।
অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবী এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন