জাতীয় সমবায় দিবস উপলক্ষে দামুড়হুদায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”
এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার
রবিবার (৮ ইং নভেম্বর )সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত এবং দামুড়হুদা থানা জামায়াতের আমির নায়েব আলী।
 এছাড়াও উপজেলা বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সমবায় সমিতির তাৎপর্য ও ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, “দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।” শিল্প বিপ্লবের সময় যখন সনাতন কৃষি ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছিল, তখন থেকেই মূলত সমবায়ের ধারণার উৎপত্তি। যুগে যুগে মানুষ সমবায়ের মাধ্যমে একত্রিত হয়ে বিশ্বব্যাপী আর্থিক ও সামাজিক মুক্তি লাভ করেছে। বক্তারা আরও বলেন, যেকোনো কাজের উদ্যোগ নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সংগঠন পরিচালনা করলে সমবায়ের মাধ্যমে নিশ্চিত সফলতা আসবে।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য শ্রেষ্ঠ সমবায় সমিতিগুলোর মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন