সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট চকলেট সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে বিক্রির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে বেশ কয়েক কার্টন ভারতীয় চকলেটসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
ঘটনাস্থলে আমি নিজেও উপস্থিত ছিলাম। পরবর্তীতে আটক ব্যক্তি ও তার সঙ্গে থাকা চকলেটগুলো পার্শ্ববর্তী একটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
তবে কিছুক্ষণ পর আরও দুই ব্যক্তি ওই পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন। এরপর আটক ব্যক্তিকে তার সঙ্গে থাকা মালামালসহ সেখান থেকে নিয়ে যেতে দেখা যায়।
এ ঘটনাটি প্রত্যক্ষ করার পর স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। কী কারণে আটক ব্যক্তিকে মালামালসহ নিয়ে যাওয়া হলো? পণ্যগুলোর বৈধতা যাচাই করা হয়েছিল কি না? এ বিষয়ে কোনো আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না?
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বচ্ছ ব্যাখ্যা প্রত্যাশা করছি।
জনস্বার্থে প্রশ্ন—সীমান্ত দিয়ে আসা পণ্যের বৈধতা যাচাই এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া কতটুকু অনুসরণ করা হচ্ছে?
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও মালামালের ছবি প্রতিবেদনের স্বার্থে সংরক্ষিত রয়েছে।