
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগের শেষ দিনে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে দাওয়াতি গণসংযোগ পালন করা হয়।
(৩০ শে সেপ্টেম্বর ) বুধবার বিকাল ৫.৩০ মিঃ থেকে সন্ধ্যা ৭৩০ মিঃ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসাবে দর্শনা পৌর শাখার (০৮) নং ওয়ার্ডে
দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ পরিচালনা করা করে।
উক্ত কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি, দর্শনা পৌর জামায়াত ইসলামী মনোনীত মেয়র প্রার্থী আব্দুল কাদের।”
গণসংযোগকালে তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় জনগণের উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং দর্শনা পৌরসভাকে একটি জনবান্ধব ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় জামায়াত ইসলামীর দর্শনা পৌর সেক্রেটারি দবির উদ্দীন,আট নং ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম,মুক্তি মল্লিক, শহিদুল, হারুন সহ দর্শনা পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।





