জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষারর্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির

ফরিদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা এ সংবর্ধনায় অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। শুধু ভালো ফলাফল নয়, ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পরিচয়পত্র দেওয়ার নামে টাকা উত্তোলনের অভিযোগ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের