![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৭:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ১২:০৪ পি.এম
জিসাস বরিশাল জেলা সভাপতির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ, আবুল কালাম শাহীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
জিসাস বরিশাল জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টু বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নতুন দায়িত্ব পাওয়ায় মোঃ শহিদুল ইসলাম মিন্টুকে অভিনন্দন জানানো হয় এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করা হয়।
নতুন দায়িত্বে তাঁর নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.