বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে পাঁচবিবির দারুল ইসলাহ একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই-২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দারুল ইসলাহ একাডেমীর উদ্যোগে বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাঃ হাসিবুল আলম।
আলোচনা সভায় গণঅভ্যুত্থানের তাৎপর্য, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং নতুন প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য প্রদান করেন জনাব আলী আশরাফ প্রামাণিক, জনাব মুকুল হোসেন, জনাব মোস্তাফিজার রহমান, শিক্ষার্থী ইবতেসাম সাদিক, আফরিন আক্তার তাজভি এবং ফাতেমা।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই-২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, এই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ন্যায়, অধিকার এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকবে। নতুন প্রজন্মকে এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি শহীদদের স্মরণ, তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো এবং গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলা ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান প্রসঙ্গে

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়, ১১ দলীয় ঐক্য জোট চুয়াডাঙ্গা জেলা

গোবিন্দপুর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের

তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বরগুনা জেলা শাখার অধীন তালতলী উপজেলা