![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৫:১৮ এ.এম
জেলা গোয়েন্দা শাখা, বগুড়া’র মাদক বিরোধী অভিযানে ১১৫০০পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিবি বগুড়া’র মাদক উদ্ধার অভিযানের অংশ হিসাবে ১৮/১১/২০২৬ তারিখ ০৪.৫০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার এসআই (নিরস্ত্র)/মোঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন ফুলবাড়ি মধ্যপাড়া গ্রামস্থ পলাতক আসামী মোঃ লিটন (৪২), পিতা-মৃত আফছার আলী, এর একতলা বিশিষ্ঠ বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী আসামী ১। মোছাঃ কুলসুম বেগম (৩৮), স্বামী-মোঃ লিটন শেখ, পিতা-মোঃ আঃ রহমান শেখ, মাতা-মৃত আছমা খাতুন, ২। মোঃ আব্দুল কাইযুম লাম (১৯), পিতা-মোঃ লিটন শেখ, মাতা-মোছাঃ কুলছুম বেগম, উভয় সাং-ফুলবাড়ি মধ্যপাড়া, থানা-বগুড়া সদর ও জেলা-বগুড়াদ্বয় গ্রেফতার পূর্বক উক্ত বসতবাড়ির ছাদের উপরের অস্থায়ী মুরগির সেডের ভেতরে হতে ধৃত আসামী মোছাঃ কুলছুম বেগম (৩৮) এর হেফাজত হইতে ১১,৫০০(এগারো হাজার পাঁচশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়সহ পলাতক আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান চলমান আছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.