জেলা তথ্য অফিসের কমিউনিটি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে ২২ এপ্রিল সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বিনয়কাঠি বাজারে  সকাল ১০ টায়  শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার  কার্যক্রমের  আওতায় কমিউনিটি সভা  অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়্যারম্যান মোঃ আহসান হাবীব হক। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খান, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী গোলাম রব্বানী, মহিলা ইউপি সদস্য বাসন্তী রানী, ইউপি সদস্য আবদুল গফফার সরদার।
প্রধান অতিথি তার বক্তব্যে হাম রুবেলা টিকাদান, বাল্যবিবাহ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্মনিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং, মোবাইলের অপব্যবহারসহ নানান বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিষদ আলোচনা করেন।উঠান বৈঠক শেষে হাম রুবেলা সহ অন্যান্য সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শনী করা হয় ।
প্রদর্শিত চলচ্চিত্রের উপরে কুইজ প্রতিযোগিতার মাধ্যেমে ১০ জন অশংগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের রায়হানুল আর নেই

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বেকারত্ব দূর করা, সামাজিক