জৈন্তাপুরে আদর্শ মানব কল্যাণ সামাজিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আদর্শ মানব কল্যাণ সামাজিক সংগঠন–এর উদ্যোগে জৈন্তাপুরের সারিঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এক আন্তরিক ও সুশৃঙ্খল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাহেদ হোসেন নয়ন সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহমান আল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান ও মাসুম কাউসার ইয়ামিন মাসুদ, সাবেক প্রচার সম্পাদক ফারাবী ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সাবেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বর্তমান সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তবে অনুষ্ঠানের এক পর্যায়ে আকস্মিক অতিবৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও আয়োজকদের সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবকল্যাণমূলক বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন