ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল ২৫ মন ওজনের ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়েছে আনুমানিক ২৫ মন ওজনের খটক মাছ, যা স্থানীয়ভাবে করাতি হাঙর বা দানবাকৃতির মাছ হিসেবে পরিচিত।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে আমুয়া মৎস্য বন্দরে নিলামে উঠা এই মাছটি জেলেরা ২.৫ লাখ টাকায় বিক্রি করেন। স্থানীয় উন্নয়নকর্মী এইচএম বাদল জানান, কাঁঠালিয়া বঙ্গোপসাগর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত, তাই এখানকার জেলেরা নিয়মিত সমুদ্র থেকে মাছ শিকার করে।
মাছটির নিলাম শেষে মাছের আড়দ্দার আব্দুল হাই এটি ক্রয় করেন এবং আরও বেশি দামে বিক্রির জন্য পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরে পাঠান।
এই বিরল মাছ ধরা পড়ায় কাঁঠালিয়ার জেলে পরিবারগুলো আনন্দিত। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অঞ্চলে কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোয়াখালী ৫ আসনে বসুরহাট শংকর বংশী খালের পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম

নোয়াখালী কোম্পানীগঞ্জ  বসুরহাটের শংকর বংশী খাল পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন