![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৬:১৭ এ.এম
ঝালকাঠিতে নৈরাজ্যবিরোধী অবস্থানে আনিসুর রহমান পান্নুর নেতৃত্বে ইউনিয়ন বেবি মহড়া
দেশব্যাপী চলমান অস্থিরতা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে গণসংযোগ ও মহড়া দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
ঝালকাঠি জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খান পান্নুর নেতৃত্বে নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খান পান্নু বলেন, "দেশের চলমান পরিস্থিতিতে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা মাঠে সজাগ রয়েছে।"
তিনি আরও জানান, নবগ্রাম ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তাদের এই অবস্থান ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.