![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১০:১১ এ.এম
ঝালকাঠির নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান, ৫টি দোকানে ১৮০০০ হাজার টাকা জরিমানা
ঝালকাঠির নলছিটিতে ভোক্তা অধিকারে অভিযানে ৫ টি দোকানে মোট ১৮০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
(৩ আগষ্ট) রোজ সোমবার সকাল ১১ টায় নলছিটির নাচন মহল বাজারে এই জরিমানা করা হয়৷
এসময়ে মা মেডিকেল হল এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে ১২০০০ টাকা, বিশ্বাস মেডিকেল হল এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে ১০০০, লাইভ বেকারী এর মূল্য তালিকায় না থাকার কারনে ৩০০০, রাকিব ষ্টোর এর মূল্য তালিকা না থাকার কারনে ১০০০, শাহালম ষ্টোর এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে ১০০০, মোট ৫ টি দোকানে ১৮০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা পরিচালনা করেন সাফিয়া সুলতানা সহকারী পরিচালক ভোক্তা অধিকার ঝালকাঠি।
এসময়ে সাফিয়া সুলতানা বলেন, নাচন মহল বাজারে কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকার কারনে এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে ৫ টি দোকানে মোট ১৮০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.