![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১০:২১ এ.এম
ঝালকাঠি জেলা যুবদল নেতা রমজানুল মোর্শেদের দলীয় পদ স্থগিত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বহির্ভূত সাংগঠনিক সিদ্ধান্ত প্রদানের অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রমজানুল মোর্শেদ-এর প্রাথমিক সদস্যসহ সকল পদের পদ স্থগিত করা হয়েছে।
৪ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.