
ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর, ২০২৬) কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। ঝিনাইদহ জেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জনাব অ্যাডভোকেট মোঃ আবদুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব মোঃ নোমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান, পুলিশ সুপার, ঝিনাইদহ।
জনাব মোঃ সেলিম রেজা, পিএও/প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঝিনাইদহ।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোঃ সোহেল রানার কোটচাঁদপুর মহেশপুরের নমিনি মোঃ মেহেদী হাসান রনি, আরো উপস্থিত ছিলেন সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে উন্নয়নের চেক তুলে দেওয়া হয়।




