টঙ্গী পশ্চিম থানার অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আদালতে প্রেরণ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ ১ আগস্ট ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ী, এক রাজনৈতিক মামলার আসামি এবং তিন মাদকসেবীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ০৮ পুরিয়া হেরোইন, যার মোট ওজন প্রায় ০৫ গ্রাম, উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে রাজনৈতিক মামলার একজন আসামি এবং তিনজন মাদকসেবীকেও আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন