টানা দুই বছর পাঠ দান করলেও ব্যর্থ শিক্ষক পাশ করে নি একজনও

জামালপুরের মেলান্দহ উপজেলার এসএম শিখা মুখলেছুর রহমান কলেজে টানা দুই বছর এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ করেনি। ২০২৫ সালের মতো এবারো শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
আজ শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। কলেজটি উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকায় অবস্থিত।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চলতি বছর এসএম শিখা মুখলেসুর রহমান কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ব্যবসায় শাখা থেকে ২জন ও মানবিক শাখা থেকে ২ জনসহ মোট ৪ জন পরীক্ষার্থী কেউই উত্তীর্ণ হতে পারেনি।
গত বছরের ফলাফল থেকে জানা গেছে, ব্যবসায় শাখা থেকে ৪ জন ও মানবিক শাখা থেকে ৬ জন পরীক্ষার্থী ছিল। ওই বছরও তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। টানা দুই বছরই এসএম শিখা মুখলেছুর রহমান কলেজের ফলাফলে পাশের হার শূন্য।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে প্রতিবেদন পাঠাব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‘ছুটি ঘোষণা করুন’, হংকং সিক্সেসে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে পোস্ট করে ট্রলের শিকার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

শুক্রবার হংকং সিক্সেস ২০২৬-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।