টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

দণ্ডিতরা হলেন উপজেলার কুশলী ইউনিয়নের চর গোষ্ঠী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে শামীম শেখ (২০) ও গোপালপুর ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কালাম শিকদারের ছেলে সজীব সিকদার (৩৫)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সোমবার রাতে মাদকবিরোধী অভিযানে শামীমকে ইয়াবা ও সজীবকে গাঁজা সহ আটক করে পুলিশ। তখন জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সেবনের উদ্দেশ্যে মাদক কিনেছিল।

ওসি আরও বলেন, পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে শামীমকে ৩ মাস ও সজীবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে তাদের উভয়কে ৫০ টাকা করে জরিমানা করা হয়।

 

মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আগামীতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত