ঠাংকুরগাঁও রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত মো. নুরনবী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মহেবুল্লাহ আবু নুর, রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি আনার আলীসহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মহেশপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধী জন দের সঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময় সভা

ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলোয় আজ বেলা ১২টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও

অর্থ আত্নসাত ও ন্যায় বিচারের দাবীতে নাগরপুরে ফারজানা, শারমিন, ফারুক ও শান্তা বেগমের বিরুদ্ধে মানববন্ধন

প্রজেক্টে নামে অর্থ আত্নসাত ও ন্যায় বিচারের দাবীতে টাঙ্গাইলের নাগরপুরে