ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় হরিপুর প্রেসক্লাবের সামনে বেকার মুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহিত সাক্ষাৎকারের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ হরিপুর উপজেলা শাখার আয়োজনে দুই শতাধিকের উপরে বেকার মুক্তি পরিষদের সদস্যরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন ও বক্তব্য রাখেন মো. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রুহুল আমিন । সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা মো. আনোয়ার হোসেন প্রমুখ ।হরিপুর উপজেলা শাখার বেকার মুক্তি পরিষদের মোট সদস্য সংখ্যা ৯৩৭ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিল তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে এক কোটি বেকার নর-নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সদস্যবৃন্দ ও অন্যান্যরা বিএনপিকে ভোটে জয়যুক্ত করেছেন। বিএনপি সরকার গঠনের দুই মাস অতিবাহিত হইলেও আমরা দরিদ্র পরিবারের বেকার নর-নারীরা অবহেলিত ও বঞ্চিত অবস্থায় দিনযাপন করিতেছি । সেই লক্ষ্যে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনার মাধ্যমে বেকার মুক্ত বাংলাদেশ গঠনে সরাসরি সাক্ষাৎ করিতে চাই, এমনটাই উঠে এসেছে আজকের মানববন্ধনে।
মানবন্ধন শেষে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের পক্ষ থেকে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করেন ।




