![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৯:৪০ এ.এম
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ছয়জনের প্রার্থীতা বৈধ ঘোষনা
ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপির দুইজন সহ ছয়জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করেছে জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল ইসলাম।
আজ মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি। গেল ২৭ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
তারা হচ্ছেন মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট, মো. খাদেমুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. আব্দুল আলীম নিজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলন,হুসাইন মুহাম্মদ ওমর ফারুক,বাংলাদেশ কংগ্রেস।
আগামী ০৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট ২৯ গ্রহন অক্টোবর।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.