
ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
বুধবার(৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ ৪৫ হাজার টাকা।
