ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস/২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়

শিক্ষকদের পাশে দাঁড়ানোঃ পেশা সুরক্ষা এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে
৫ অক্টোবর ঠাকুরগাঁওয়ে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। যথাযোগ্য মর্যাদা ও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী এবং মানসম্মত শিক্ষা ও শিক্ষকের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় । সোমবার সকালে বিডি হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় । র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিডি হল প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে প্রাইমারি শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, কারিগরি শিক্ষক এবং কলেজের শিক্ষকবৃন্দ ব্যানার হাতে অংশ নেন। র‌্যালী শেষে বিডি হল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শাহীন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ গোলাম ফেরদৌস এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোফাজ্জল হোসেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। স্বাগত ভাষণ দেন স্বনামধন্য সিনিয়র শিক্ষক মাহমুদুন্নবী রাজা। প্রবন্ধ পাঠ করেন সহকারী শিক্ষক মিতা চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা হলেন সমাজ পরিবর্তনের কারিগর ।একটি  মেধাভিত্তিক ও মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে শিক্ষকের অবদান অনস্বীকার্য । বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির উপর জোর দেন। অনুষ্ঠানে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও সফল শিক্ষক
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পক্ষে সম্মাননা স্মারকটি স্যারের ভাতিজি ডাঃ মির্জা ফায়জা তাসনিম এর হাতে তুলে দেওয়া হয়। সম্মাননা স্মারক প্রদান করা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অষ্টম পরিচালনা পর্ষদের সদস্য হওয়ায় সহকারী অধ্যাপক জনাব মোঃ তাজউদ্দিন তাজুকে,
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক অর্জন করায় জনাব মালেকা মোকাররমা মলিকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) মহাসচিব হওয়ায় সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম লিটনকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন