ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কালভার্টের গর্তে দুর্ঘটনার আশঙ্কা

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৪নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২নং আখানগর ব্যারিস্টার স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকা সড়কটির অধিকাংশ জায়গায় খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও সড়কের পিচের আস্তরণ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পানি জমে গর্তগুলো আরও ভয়াবহ আকার ধারণ করে। এদিকে আখানগর ব্যারিস্টার স্কুলের কাছাকাছি সড়কের একটি কালভার্টের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, যেকোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা শাহীন, শাহাজানসহ আরও কয়েকজন জানান, সড়কটি দুটি ইউনিয়নের মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি প্রতিদিন অসংখ্য মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার ও কালভার্টের ঝুঁকিপূর্ণ অংশটি মেরামত করা প্রয়োজন।
এ ব্যাপরে রুহিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও ঢোলার হাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ঐ সড়কটি সংস্কারের তালিকা কর্তৃপক্ষকে প্রেরণ করা হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে কাজটি শুরু হবে।
এলজিইডি’র রুহিয়া উপজেলা প্রকৌশলী (অ:দা) মো: মাবুদ হোসেন জানান, ঐ সড়কের মূল স্টিমেট আমরা ঢাকায় প্রেরণ করেছি। প্রকল্পের অনুমোদন হাতে আসলেই খুই শিঘ্রই রাস্তা এবং কালভার্ট দুটোরই কাজ শুরু হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

শাহজাদপুরে মাদকবিরোধী কমিটি গঠন উপলক্ষে মাদকবিরোধী বিশেষ কর্মশালা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গড়ার