ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ এর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। বুধবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসআরবি-১৩, রংপুরের অধিনায়ক লে: কর্ণেল মনজুর করিম, পিএসসি, জি+, এডি লিখিত বক্তব্যে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য বাহিনীর পাশাপাশি এসআরবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপুর্ন ও উৎসবমূখর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, এ আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। তার মধ্যে ১১৫ টি অধিক গুরুত্বপুর্ন এবং ৭০টি মধ্যম গুরুত্বপুর্ন। স্বরাস্ট্র মন্ত্রনালয়ের পরিপত্র অনুযায়ী নির্বাচন চারদিন পূর্বে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে এসআরবি ফোর্সেস মোতায়েন রয়েছে। নির্বাচনের দিন, পরে দুইদিন অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত এসআরবি ফোর্সেস মোতায়েন থাকবে। নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্রে ও আশ পাশের এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।
নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসআরবি-১৩ সমন্বিত বা ইনট্রিগেটেড টহল পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে ৬টি মোবাইল টহল এবং ২টি স্ট্রাইকিং রিজার্ভ টহল দল মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। এসব টহল দল নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, আইনশৃংখলা রক্ষা, সন্দেহজনক কার্যক্রম শনাক্তকরণ এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ইতোমধ্যেই টহল কার্যকমের মাধ্যমে ভোট কেন্দ্রের ঝুঁকি পর্যালোচনা এবং নির্বাচনী এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে এসআরবি পক্ষ থেকে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী গুরুত্বপুর্ন স্থান ও নির্ধারিত এলাকায় নিরাপত্তা তল্লাশি এবং সন্দেহজনক বস্তু শনাক্তকরণের কাজে এই ডগ স্কোয়াড ব্যবহার করা হবে।
বাংলাদেশ আমার অহংকার-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোস স্পোশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যৈ সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক ব্যবসায়ীসহ সবধরনের অপরাধ দমনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপুর্ণ অনুষ্ঠান নির্বিঘ্ন, শান্তিপুর্ণ ও সুশৃংখল ভাবে আয়োজন নিশ্চিত করতে এসআরবি বদ্ধপরিকর বলে উল্লেখ করেন এসআরবি-১৩ এর অধিনায়ক। প্রশাসন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ জনগণের সম্বিলিত সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।