![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৫:২৮ এ.এম
ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়ের তজুমদ্দিন থানা বার্ষিক পরিদর্শন
বরিশাল রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয় ভোলা জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে তজুমদ্দিন থানার বার্ষিক পরিদর্শন করেন।
ডিআইজি মহোদয় তজুমদ্দিন থানায় পৌঁছালে থানার একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে হাউজ গার্ড সালামি প্রদান করে।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় তজুমদ্দিন থানার ব্যারাক, মেস, অফিসারদের কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ ও সেরেস্তা কক্ষসহ থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক পরিবেশ, আবাসন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নথিপত্র সংরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে ডিআইজি মহোদয় ও ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) তজুমদ্দিন থানা প্রাঙ্গণে নবনির্মিত ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করেন। এ সময় তাঁরা পুলিশ সদস্যদের খেলাধুলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপর(লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যগণ।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.