আজ মঙ্গলবার (৪ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় আয়োজনে মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি: এম আর ইসলাম স্বাধীন সম্মানিত প্রশাসক, বগুড়া সিটি কর্পোরেশন। মুখ্য আলোচক: আতিকুর রহমান বাদল সম্মানিত সভাপতি, বগুড়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি মূল প্রবন্ধ উপস্থাপন করেন: মোহাঃ জিললুর রহমান উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আরও উপস্থিত ছিলেন, মোঃ সামসুল আলম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়াসহ বগুড়া জেলার আওতাধীন লাইসেন্স প্রাপ্ত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক ও প্রতিনিধিবৃন্দরা।
সেমিনারে সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়। প্রধান অতিথি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে কাজ করার পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে ক্যাটাগরিভিত্তিক পুরস্কৃত করতে অনুরোধ জানান। এছাড়াও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে সুস্থ হয়ে কর্মক্ষম করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের আয়োজন করতে অনুরোধ জানান। এক্ষেত্রে সিটি করপোরেশন ও বগুড়া চেম্বার যৌথভাবে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।


