ডিবি উত্তরের বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইন-গুলি সহ ৪ জন আটক

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ০৬(ছয়) রাউন্ড গুলি, ৫০(পঞ্চাশ) পুড়িয়া হেরোইন এবং ৫০৫০ (পাঁচ হাজার পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ  আশুলিয়া থানাধীন বারইপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ দিলদার মিয়া(৩৫),পিতা-মৃত হাবিবুর রহমান ,মাতা-জহুরা বেগম, সাং-জালিয়াপাড়া (জাহালিয়া উত্তর পাড়া), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২। মোঃ সুমন তালুকদার (২৮), পিতা- মোঃ হানিফ তালুকদার,মাতা-মোসাঃ লায়লা বেগম, সাং-মাঝ নাগরদী, থানা-রাজৈর, জেলা-মাদারীপুরদ্বয়কে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ( যাহার ওজন ৫০০ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ  ধামরাই থানাধীন বালিথা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ মাসুম মিয়া@মাজু (২৪), পিতা- মোঃ জহিরুল ইসলাম, মাতা-মনজু আক্তার, সাং-বালিথা, থানা-ধামরাই, জেলা- ঢাকাকে ৫০ (পঞ্চাঁশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ  আশুলিয়া থানাধীন নবীনগর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। জান্নাত হোসেন সোহাগ (২৯), পিতা-মৃত গাজীউর রহমান, মাতা-বেগম আক্তার, সাং-বাউটিয়া, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে  (ক) ০৬ (ছয়) রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি ও (খ) ৫০ (পঞ্চাশ) পুরিয়া হেরোইনসহ (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ দিলদার মিয়া (৩৫) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা, ২নং আসামী মোঃ   সুমন তালুকদার ((২৮) এর বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং ৪নং আসামী জান্নাত হোসেন সোহাগ (২৯) এর বিরুদ্ধে ২টি মাদক দ্রব্য আইনে মামলা  রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন