![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৭:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১০:১৪ এ.এম
ডিবি উত্তরের ৩ অভিযানে ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ অভিযান চালিয়ে ঢাকা জেলার ডিবি (উত্তর) পৃথক ৩টি অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ (শনিবার) ২৯/০৮/২০২৬ খ্রি. তারিখে ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
প্রথম অভিযান গত ২৮/০৮/২০২৬ খ্রি. তারিখ বিকেল ১৮:২০ ঘটিকায় সাভার মডেল থানার আক্রাইন বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. সিয়াম হোসেন হৃদয় (১৯) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম, আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা।
দ্বিতীয় অভিযান আজ ২৯/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ০:৪৫ ঘটিকায় ধামরাই থানার গোপাল কৃষ্ণপুর এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ মো. ফরহাদ হোসেন শুভ (৪২) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১১ গ্রাম, আনুমানিক মূল্য ৩৩,০০০ টাকা। তার বিরুদ্ধে আগেও ১টি মাদক মামলা রয়েছে।
তৃতীয় অভিযান আজ ২৯/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ০১:৩০ ঘটিকায় আশুলিয়া থানার বাইপাইল এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. নজরুল (৩৮), শাহীন (২৩), ফেরদৌস (২২), আইয়ুব হোসেন রনি (২৫) ও ইসমাইল (২৬)। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম, আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা। গ্রেফতারকৃত ফেরদৌসের বিরুদ্ধে ১টি সিআর মামলা রয়েছে।
ডিবি জানায়, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.