ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দুর্গাপুরে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উদ্যোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ২টায় দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এ কর্মসূচির সূচনা হয়। এতে উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন।

দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দুর্গাপুর পৌরসভার প্রশাসক লায়লা নূর তানজু-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রেন পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণের কার্যক্রম চালানো হয়।

পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পৌরসভার প্রশাসক লায়লা নূর তানজু বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে স্কুল, কলেজ, হাসপাতালসহ পৌর এলাকার প্রতিটি মহল্লায় এই কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রশাসন ও পৌরসভা যৌথভাবে কাজ করে যাচ্ছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ জনগণকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

কর্মসূচি শেষে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশা নিধন কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পাবনা জেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রী শারমিন জাহান পুতুল

আজ১৬ মার্চ ২০২৬ইংপাবনা জেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান

বান্দরবান রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা জোরদারে কমিউনিটি নার্সিং প্রশিক্ষণ সমাপ্ত হয়

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের জন্য প্রাথমিক