ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচালনা রাখতে বাগেরহাটের মংলা পৌরসভায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বাগেরহাটের মোংলা পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে মোংলা প্রেসক্লাবের পাশের ড্রেন ও খালি জায়গায় জমে থাকা পরিত্যক্ত ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। বিশেষ করে ড্রেনে জমে থাকা পলিথিন ও প্লাস্টিকজাতীয় বর্জ্য অপসারণে কাজ করছে পৌরসভার একটি দল।
ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে পৌর কর্তৃপক্ষের নির্দেশনায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌর কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং ড্রেন, নালা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
সুস্থ ও পরিচ্ছন্ন মোংলা গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মুশুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পড়াশোনার

ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচালনা রাখতে বাগেরহাটের মংলা পৌরসভায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বাগেরহাটের মোংলা পৌরসভায়