![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১০:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৩:৩৫ এ.এম
ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও বোরাকের মুখােমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৮
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ধলুগাজী মােড়ে ঢাকাগামী ‘ইমরান ট্রাভেলস’ নামের যাত্রীবাহী বাস ও বোরাকের মুখােমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই অটাে চালকসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু ও ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাটি ঘটছে গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-কুয়াকাটা মহা সড়কে।
খবর পেয়ে পটুয়াখালী থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্তিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে দুর্ঘনা কবলিতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘােষণা করেন। এরা হলেন, গলাচিপা উপজলার আমখােলা ইউনিয়নের বউবাজার এলাকার কাইয়ুম উদ্দিন (৫০), আমখালা ইউনিয়নের চার আনি বাউরিয়া গ্রামের শিল্পী রাণী (৪০), ও শিল্পী রানীর মেয়ে তিথি রাণী (২৩), এছাড়াও গােলখালী ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মোঃ মিরাজ।
সড়ক র্দুঘটনায় আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে তিথি রাণীর লাশ শ্বশুরবাড়ি বাউফলে নিয়ে গেছে। অন্যদের লাশ গলাচিপার গ্রামের বাড়িতে আনা হয়েছে। নিহতদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে শােকের মাতম বয়ে যায়।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মাে. ইমতিয়াজ আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ঘটনাস্থল পটুয়াখালী সদর থানার মধ্যে। তাই পটুয়াখালী সদর থানাই এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.